1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কালকিনি উপজেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

কালকিনি উপজেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১২১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

আশরাফুর রহমান হাকিম।।

সন্ত্রাস বিরোধী আইনে মাদারীপুরের কালকিনি উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ফরাজী-(৪৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৮ নভেম্বর)  গভীর রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রেজাউল ফরাজী পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের ছত্তার ফরাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই তাঁতীলীগ নেতা রেজাউল ফরাজী এলাকা ছেড়ে গা ঢাকা দিয়ে থাকে। রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা জানান, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ফরাজীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন