1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে সাতদিনব্যাপী রাসযাত্রা উৎসবের সূচনা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘দরজা লাগাও’ বলে সাংবাদিককে আটকে লাঞ্ছিত করলো ব্যাংক কর্মকর্তা বিশ্ব যখন ভেবেছিল সব শেষ মেসিরা তখন দেখিয়ে দিলেন: পূর্ণিমা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ ভুয়া খবর শেয়ারের আগে এই আয়াতটি একবার স্মরণ করুন এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, তদন্তে ৩ সদস্যের কমিটি আমির খানকে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করলেন গৌরী? যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম স্পেনের শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ থেকে বিদায় রোনালদোর পর্তুগালের কওম শহরে খামেনির মরদেহ, চতুর্থদিনের শোকমিছিলেও জনস্রোত শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে সাতদিনব্যাপী রাসযাত্রা উৎসবের সূচনা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৩০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ মশিউর রহমান বিপুল,কুড়িগ্রাম।।

❝ভগবান শ্রীকৃষ্ণের মহিমায় মুখরিত গোরকমণ্ডল এলাকা।মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হলো ঐতিহ্যবাহী রাসযাত্রা উৎসব❞

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে সাতদিনব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা উৎসব। বুধবার (৫ নভেম্বর) রাত ৯টায় উপজেলার গোরকমণ্ডল এলাকার শ্রীশ্রী রাধাগোবিন্দ সার্বজনীন মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন সৌরেন্দ্র চন্দ্র গোস্বামী, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি কার্তিক চন্দ্র রায়। উদ্বোধনী পর্ব শেষে রাসযাত্রা উদযাপন পর্ষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ভাগবত আলোচনা সভা।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ফুলবাড়ী উপজেলা সভাপতি সুনীল চন্দ্র রায়, প্রভাষক শংকর কুমার সেনসহ আরও অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোরকমণ্ডল ওয়ার্ডের ইউপি সদস্য ও প্রধান পৃষ্ঠপোষক শ্যামল চন্দ্র মণ্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ফুলবাড়ী উপজেলা সাধারণ সম্পাদক অনীল চন্দ্র রায়, আন্তঃউপজেলা মহানামযজ্ঞের সভাপতি শুশীল চন্দ্র রায়, সহকারী শিক্ষক হৃষিকেশ চন্দ্র ভোলা ও অতুল চন্দ্র রায়, সহসভাপতি বসন্ত কুমার বর্মন (সাধু), সাধারণ সম্পাদক তপন চন্দ্র বিশ্বাস, কোষাধ্যক্ষ কর্ণধর সরকার, সহ-কোষাধ্যক্ষ বাবলু বিশ্বাস, বঙ্ক বিশ্বাসসহ আরও অনেকে।

ভজন ও কীর্তনে ভাসলো মন্দির প্রাঙ্গণ
আলোচনা শেষে স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর ভজন ও কীর্তন অনুষ্ঠিত হয়, যা উপস্থিত ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়।

শওকত আলী সরকার, অফিসার ইনচার্জ (ওসি), ফুলবাড়ী থানা জানান,“রাসযাত্রা উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ ও গ্রাম পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। পাশাপাশি গোরকমণ্ডল ক্যাম্পের বিজিবি সদস্যরাও নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতা করছেন। উৎসবের প্রথম দিনই আমরা প্রাঙ্গণ পরিদর্শন করেছি। আশা করছি অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এ বছরের রাসযাত্রা সম্পন্ন হবে।”

উদযাপন পর্ষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস ও সাধারণ সম্পাদক তপন চন্দ্র বিশ্বাস জানান, সাতদিনব্যাপী এ উৎসবে প্রতিদিনই থাকবে— ভাগবত আলোচনা, ভজন-কীর্তন, মহানামযজ্ঞ ও লীলা কীর্তনের আয়োজন

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন