1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বেনাপোলে মরহুম তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়াওআলোচনা সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

বেনাপোলে মরহুম তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়াওআলোচনা সভা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৪৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মোঃ আরিফুল ইসলাম, বেনাপোল।।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও যশোর উন্নয়নের কারিগর মরহুম জননেতা তরিকুল ইসলাম এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন, এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারত।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ খাইরুজ্জামান মধু এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান মিলন, সহ-সভাপতি মোঃ সাহাবুদ্দিন, আতিকুজ্জামান সনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম ও মেহেরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ আক্তারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মোঃ মফিজুর রহমান বাবু, সদস্য সচিব মোঃ রায়হানুজ্জামান দিপু, যুগ্ম আহবায়ক জনি হায়দার ও মোঃ আশরাফুজ্জামান মির্জা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সহিদুল ইসলাম শহীদ, সদস্য সচিব মোঃ ওমর, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ আরিফুর রহমান ও সদস্য সচিব ইসতিয়াক আহমেদ শাওন।

আলোচনা সভায় বক্তারা মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, অবদান ও সংগ্রামী ইতিহাস স্মরণ করেন। প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি বলেন,
“তরিকুল ইসলাম ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক ও গণতন্ত্রের সৈনিক। ইরশাদ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় তাকে গ্রেফতার করে অকথ্য নির্যাতন চালানো হয় — এমনকি নির্যাতনের ফলে তার ৩২টি দাঁত পর্যন্ত তুলে দেওয়া হয়েছিল। তবুও তিনি গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের সংগ্রাম থেকে পিছু হটেননি।”

শেষে মরহুম তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন