1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদায় জাতীয় সমবায় দিবস -২০২৫ উপলক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরণী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় ‘সুজন’ এর কমিটি গঠন ও মতবিনিময় সভা সালথায় খাল খনন প্রকল্পের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নবীনগরের গুণীজন সিদ্দিকুর রহমানের ২৬তম মৃত্যু বার্ষিকী পালিত মেধা ও স্বচ্ছতায় মাদারীপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ রাত ১ টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে মাদারীপুরে হত্যা মামলাসহ একাধিক চাঞ্চল্যকর মামলার আসামি ফয়সাল তালুকদার গ্রেফতার জেলায় চ্যাম্পিয়নের গৌরবে নবীনগর উপজেলা ক্রিকেট দলের এমপির সাথে সাক্ষাৎ নবীনগরে অনলাইনে জুয়া-মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত কলমায় ‘ধর্ষণের’ মিথ্যা অপবাদে সালিশি বাণিজ্য! বৃদ্ধার কাছ থেকে ৭০ হাজার টাকা আদায়ের অভিযোগ খিলপাড়া ইয়াং বয়েজ একাডেমি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তেরখাদায় জাতীয় সমবায় দিবস -২০২৫ উপলক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরণী

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

রহিমা খাতুন,তেরখাদা খুলনা।।

তেরখাদা উপজেলায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে আজ ০১ নভেম্বর সকাল ১০ টার দিকে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন, রেলি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মোঃ মঞ্জুরুল কবীরের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার ও উপজেলা নির্বাচন অফিসার আবু সাঈদ মল্লিক। সমবায়ী মোঃ মোস্তফা কামালের সঞ্চালনায় আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ আব্দুল মান্নান, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি মফিজুল ইসলাম জুম্মান,সমবায়ী মোঃ মিল্টন মুন্সী, মোঃ শফিউল্লাহ, মোঃ সেকেন্দার আলী ও মোঃ আবুল বাশার। সভায় এছাড়া বিভিন্ন এলকার সমবায়ীরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন