1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের চিহ্নিত ডাকাত সদস্য ও ফরিদপুরের ভাঙ্গা থানার ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি সুমন শেখকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২২ অক্টোবর) ভোর রাতে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৬ খুলনার ভাটিয়াপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ডাকাত সদস্য সুমন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার পূর্ব নিজড়া গ্রামের রতন শেখের ছেলে।

ভাটিয়াপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প ও র‌্যাব-০৪ এর সিপিসি-২ নবীনগর ক্যাম্পের র‌্যাব সদস্যরা সাভারের হেমায়েতপুরে অভিযান চালায়। এসময় ওই এলাকা থেকে চিহ্নিত ডাকাত সদস্য ও ফরিদপুরের ভাঙ্গা থানার ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি সুমন শেখকে গ্রেফতার করা হয়। পরে তাকে র‌্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পে নিয়ে আসা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন