1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গোপালগ‌ঞ্জে পারিবারিক কলহের জের ধরে নারী নিহত সৎ ছে‌লে গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

গোপালগ‌ঞ্জে পারিবারিক কলহের জের ধরে নারী নিহত সৎ ছে‌লে গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৮৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান,গোপালগঞ্জ।।

গোপালগ‌ঞ্জে পা‌রিবা‌রিক কল‌হের জের ধ‌রে স্বামী ও সৎ ছে‌লের হা‌তে শোভা বেগম (৪০) নামে এক নারী নিহত হ‌য়ে‌ছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (১২ অক্টোবর) দিবাগত রা‌তে গোপালগঞ্জ পৌর এলাকার ফ‌কিরকা‌ন্দি গ্রা‌মে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহ‌তের সৎ ছে‌লে ফখরুল শেখ‌কে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

নিহত শোভা বেগম গোপালগঞ্জ পৌর এলাকার ফ‌কিরকা‌ন্দি গ্রা‌মের বালাম শে‌খের স্ত্রী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সা‌জেদুর রহমান জানান, রোববার রা‌তে পারিবারিক কলহের জের ধরে স্বামী বালাম শেখ ও সৎ ছেলে ফখরুল শে‌খের হা‌তে মারপি‌টের শিকার হন শোভা বেগম। পরে স্থানীয় ও প্রতিবেশী এবং নিহতের সৎ ছে‌লে ফখরুল শেখ তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তা‌কে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় যাওয়ার প‌থে গোপালগ‌ঞ্জের মুকসুদপুর এলাকায় গভীর রাত ২টার দিকে তিনি মারা যান। প‌রে নিহতের খালাতো ভাই ইয়াসিন ও ছেলে ফখরুল মরদেহ কাশিয়ানী থানায় নিয়ে আসেন।

তিনি আরও জানান, নিহতের সৎ ছেলে ফখরুল শেখকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় মামলা করার প্রস্তু‌তি চল‌ছে বলেও জানান তি‌নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন