1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত‌ ২ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত‌ ২

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় এক কৃষকসহ ২ জন নিহত হয়েছেন। আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে সদর উপজেলার গোপালগঞ্জ-ঘোনাপাড়া সড়কের গোবরা এলাকা এবং রবিবার (১২ অক্টোবর) রাতে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দক্ষিণ ফুকরা এলাকায় দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান ও ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কৃষক নান্নু মোল্লা শহরের বেদগ্রাম এলাকার সোনামিয়া মোল্লার ছেলে ও অজ্ঞাত ওই নারীর নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, সকালে গোবরা এলাকায় সড়ক পারাপারের সময় অজ্ঞাত বাসের ধাক্কায় কৃষক নান্নু মোল্লা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অপরদিকে, ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ জানান, শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা এলাকায় অজ্ঞাত বাসের চাপায় ওই নারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তিনি মারা যান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন