1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

রহিমা খাতুন,তেরখাদা, খুলনা।।

দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম দমনে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। আজ সোমবার (০৬-১০-২০২৫) গোপন তথ্যের ভিত্তিতে খুলনা জেলার দিঘলিয়া উপজেলাস্থ ফরমাশেখানা এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সন্ত্রাসী রিপনকে আটক করা হয়। এ সময় আটককৃত সন্ত্রাসীর বাড়ি তল্লাশী করে ১টি ৭.৬মি:মি: পিস্তল, ৫ রাউন্ড তাজা গোলা, ১টি ম্যাগাজিন এবং ৩টি মোবাইল উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, আটককৃত সন্ত্রাসী খুন, ডাকাতি, ছিনতাই, অপহরণ ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত শীর্ষ আসামি। অভিযান শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত অস্ত্র এবং সন্ত্রাসীকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, জনজীবনের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা নিশ্চিতে নৌবাহিনীর এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন