1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীতে ফসলি জমি ভরাটের অভিযোগে বিভিন্ন জায়গায় অভিযান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

টঙ্গীবাড়ীতে ফসলি জমি ভরাটের অভিযোগে বিভিন্ন জায়গায় অভিযান

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

আপন সরদার টঙ্গীবাড়ী।।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ফসলি জমি ভরাটের অভিযোগে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত চলে এই অভিযান। অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ওয়াজেদ ওয়াসীফ।

উপজেলার কে শিমুলিয়া ,আউটশাহি, যশলং ইউনিয়নে চলে এই অভিযান। এসময় অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে কৃষি জমি ভরাটের অভিযোগে ড্রেজার লাইন ও ড্রেজার পাইপ অপসারণ করা হয় এবং রহমত উল্লাহ (৪৬) নামের এক ড্রেজার ব্যবসায়ী কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ওয়াজেদ ওয়াসিফ বলেন, ফসলি জমি ভরাটের কোনো ধরনের সুযোগ নেই। প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন ও পাইপ অপসারণ করা হচ্ছে সেই সাথে জরিমানাও করা হচ্ছে। ফসলি জমি ভরাটের সংবাদ পেলে আমরা সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করতেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন