1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদায় অগ্নিকান্ডে পথে বসেছেন ৯০ বছরের বৃদ্ধ জলিল মিনা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি

তেরখাদায় অগ্নিকান্ডে পথে বসেছেন ৯০ বছরের বৃদ্ধ জলিল মিনা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

রহিমা খাতুন,তেরখাদা,খুলনা।।

তেরখাদা উপজেলার পানতিতা গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসেছেন ৯০ বছরের বৃদ্ধ জলিল মিনা। গত ২৮ সেপ্টেম্বর রাত ১টার দিকে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে লাগা আগুনে মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয় তার বসত ঘরসহ সবকিছু। ঘটনার দিন ঘরে থাকা গরু বিক্রির ৪লাখ টাকাসহ মূল্যবান আসবাব পত্র, পোষাক পরিচ্ছদ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনার খবর শুনে তেরখাদা ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি টিম ঘটনাস্থলে গেলেও এ সময় জলিল মিনার ঘর পুড়ে ছাই হয়ে যায়। জলিল মিনার হাতে নেই কোনো টাকা, তার নেই কোনো জমাজমি। শুধু মাথা গোঁজার সামান্য ভিটা তার বসবাসের একমাত্র অবলম্বন। হতাশা আর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন জলিল মিনা ও তার পরিবারের সদস্যরা। ক্ষুধার জ্বালা নিবারণে তারা এখন দ্বারে দ্বারে ধর্ণা ধরছেন। কোথায় থাকবেন, কিভাবে খাবেন, কিভাবে আবার নতুন করে মাথা গোঁজার ঠাই গড়ে তুলবেন এ প্রশ্নের উত্তর খুজে পাচ্ছেন না এই শতবর্ষপ্রায় বৃদ্ধ জলিল মিনা। সহায় সম্বলহীন বৃদ্ধ জলিল মিনা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। জলিল মিনা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সাহায্যের জন্য ধর্ণা দিচ্ছেন। এ ঘটনার খবর শুনে তেরখাদা উপজেলার নর্থ খুলনা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, লন্ডন প্রবাসী ও কাটেঙ্গার কৃতি সন্তান আরিফ বিল্লাহ ক্ষতিগ্রস্থ পরিবারকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন