1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদা উপজেলা আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি

তেরখাদা উপজেলা আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

রহিমা খাতুন, তেরখাদা,খুলনা।

আজ ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আঁখি শেখ ও নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তৃতা করেন তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কাওছার আলী, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃ দাঃ) এস এ আনোয়ার-উল-কুদ্দুস, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু সাঈদ মল্লিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ, উপজেলা ইউআরসি ইন্সটেক্টর মোঃ নাজিবুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যথাক্রমে এফ এম অহিদুজ্জামান, কে এম আলমগীর হোসেন ও মোঃ বুলবুল আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, উপজেলা দারিদ্র বিমোচন ফাউন্ডেশন অফিসার আরুফা খাতুন, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত
সরকার, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, তথ্য আপা তাছলিমা খাতুন, ইখড়ি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান, নর্থ খুলনা কলেজের প্রভাষক মোঃ রবিউল ইসলাম রাজু, ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তৌহিদুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর জুয়েল রানা। এছাড়াও বিভিন্ন দপ্তরের অফিসারগণ ও অন্যান্য সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতির চলমান অবস্থা ধরে রাখা, ইজিবাইক স্ট্যান্ডের স্থায়ী সমাধান, তেরখাদা-খুলনা সড়কের বিভিন্ন স্থানে ট্রাক থামিয়ে কাঁচামাল লোড আনলোড করাতে বিরত রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন