1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৩ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে দোকান নির্মানকে কেন্দ্র করে মবের শিকার চেয়ারম্যান কারামুক্ত টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার।

কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৩

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস-ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিন জনসহ চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ আরও তিনজন।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পাইককান্দি গ্রামের মোতালেব মোল্যা (৭০) ও তাঁর স্ত্রী দেলোয়ারা বেগম (৬০), মেয়ে রুমা বেগম (৩৫) এবং ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে ওবায়দুল শেখ (৪৫)। বাকি একজনের পরিচয় জানা যায়নি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোতালেব মিয়া নিহত যান। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে স্ত্রী দেলোয়ারা বেগম মারা যান। পরে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওবায়দুল ও রুমা বেগম মারা যান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন