1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শার্শায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

শার্শায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

শার্শা (যশোর) সংবাদদাতা।।

যশোরের শার্শায় ষড়যন্ত্রের শিকার দৈনিক দিনকাল ও যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ প্রত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে মিথ্যা হয়রানি মুলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (২৭ শে সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের উলাশী গিলাপোল বাজারে এ মানববন্ধন করে তারা। এসময় গিলাপোল এলাকার শতশত নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী মনির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ট তদন্ত করে এবং নিঃশর্ত মুক্তির দাবি জানান। তারা জানান, একটি সাজানো ঘটনাকে মামলায় রূপ দেওয়া হয়েছে, যেটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।

উল্লেখ্যঃ গত ২৪ সেপ্টেম্বর উলাশী ইউনিয়নের গিলাপোল এলাকার এক নারী তার ছেলেকে বলৎকারের অভিযোগ এনে শার্শা থানায় অভিযোগ দায়ের করে। পরে পুলিশ অভিযোগ মামলায় রুপান্তর করে তদন্ত ছাড়াই সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন