1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরের শিবচরে ঘরের মধ্যে থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ফের বাড়ছে ম্যালেরিয়া রোগী, সতর্কতার তাগিদ পশ্চিমবঙ্গে এগিয়ে আছে বিজেপি দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্র-বৃষ্টির শঙ্কা কালকিনিতে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের চেষ্টা ও বাড়ীর প্রাচীর ভাঙচুরের অভিযোগ। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা পরিবার নবীনগর টু আশুগঞ্জ সড়কে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন এমপির নবীনগরে দোকান নির্মানকে কেন্দ্র করে মবের শিকার চেয়ারম্যান কারামুক্ত টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত

মাদারীপুরের শিবচরে ঘরের মধ্যে থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের শিবচরে ঘরের মধ্যে থেকে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১ টার দিক জেলার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাঁচিকাটা গ্রামের মৃত সাদেক হাওলাদারের স্ত্রী রেনু বেগমকে (৬০) মোবাইল ফোনে সাড়া না পেয়ে তার মেয়ে প্রতিবেশীদের ফোন করে। পরে প্রতিবেশী লোকজন রেনু বেগমের ঘর তালাবদ্ধ অবস্থায় দেখতে পেয়ে জানালা দিয়ে ভিতরে বিছানায় রেনু বেগমকে শুয়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে তালা ভেঙ্গে ঘরের ভিতর থেকে গলাকাটা অবস্থায় রেনু বেগমের লাশ উদ্ধার করে। ঘরের মধ্যে বিভিন্ন মালামাল ছড়ানো ছিল। রেনু বেগমকে হত্যা করে চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারনা। গত প্রায় এক মাস আগেও এই ঘরে একবার চুরির ঘটনা ঘটেছিল। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরনের প্রস্তুতি নিচ্ছে।

মাদারীপুরের শিবচর থানার ওসি রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন