1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিএনপি পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে কালকিনিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার। আরাফার ময়দানে কতক্ষণ থাকতে হবে, কী দোয়া পড়বেন- সম্পূর্ণ গাইড ভ্রমণের সেরা সঙ্গী এখন ভিভো ভি৭০ এফই ও ভি৭০

বিএনপি পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে কালকিনিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

রনি আহম্মেদ নিপুল,(কালকিনি) মাদারীপুর।।

বিএনপি পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মাদারীপুরের কালকিনিতে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের ময়দান বাজারে ঘন্টা ব্যাপী এ কর্মসুচি অনুষ্ঠিত হয়। এতে ভূক্তভোগী পরিবার, স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও ব্যবসায়ীসহ প্রায় শতাধিক বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষকদলের সদস্য মো. মোশারফ হোসেন মামুন, বিএনপি নেতা মো. মাহবুবুর রহমান হীমু, মো. ফিরোজ হোসেন, আতিকুর রহমান, কালাম খান, স্বেচ্ছাসেবকদল নেতা বাবলু খান, শ্রমিকদল নেতা শহিদুল ইসলাম, যুবদল নেতা কামাল সরদার, দিদার হাওলাদার ও ছাত্রদল নেতা রাকিব হোসেন প্রমুখ।

ভূক্তভোগী যুবদল নেতা কামাল হোসেন বলেন, আমাদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে আওয়ামী লীগের দোষর মারুফ সরদার, মামুন হাওলাদার, শাহ আলী, মুন্নাসহ অর্ধশত লোকজন। তারা আমাদের দলীয় ব্যানার ছিড়ে ফেলছে ও বিএনপি অফিস ভাংচুর করেছে। এসময় তাদের হামলায় আমাদের দলীয় নেতা-কর্মীরা আহত হয়। তাই আমরা হামলাকারীদের নামে থানায় একটি মামলা দায়ের করেছি। পরে হয়রানি করার উদ্দেশ্যে ওই আওয়ামী লীগের দোষররা আমাদের নামে উল্টো একটি মামলা করেন। আমরা সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করছি।

অভিযুক্ত মারুফ সরদার বলেন, অভিযোগকারীরা তাদের অফিস তারা নিজেরাই ভাংচুর করে আমাদের নামে মামলা করেছে। আমরা আওয়ামী দোষর না বরং ওরাই আওয়ামী বড় দোষর।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে.এম সোহেল রানা বলেন, আমি দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে আলাদা দুইটি মামলা নিয়েছি। তদন্ত চলমান রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন