1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজৈর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন সভাপতি নজরুল ও সা: সম্পাদক সনেট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

রাজৈর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন সভাপতি নজরুল ও সা: সম্পাদক সনেট

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।।

মাদারীপুর জেলার রাজৈর প্রেসক্লাব এর ১৩ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্য-নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২০ সেপ্টেম্বর রাজৈর বাজারস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপদেষ্টা পরিষদ কমিটির জরুরী সভায় দৈনিক ডেসটিনি পত্রিকার রাজৈর উপজেলা প্রতিনিধি কাজী নজরুল ইসলাম কে সভাপতি ও দৈনিক মুক্তখবর পত্রিকার রাজৈর উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক সুবার্তা’র নির্বাহী সম্পাদক শেখ আসাদুল হক সনেট কে সাধারণ সম্পাদক এবং দৈনিক খবরপত্র পত্রিকার রাজৈর উপজেলা প্রতিনিধি হারুন উর রশিদ (রনি) কে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি দ্বি-বার্ষিক পূর্ণাঙ্গ কার্য-নির্বাহী কমিটি গঠিত হয়েছে।
উপদেষ্টা পরিষদ কমিটির সদস্য মোঃ মাহাবুব হোসেন শিকদার, সদস্য আলহাজ¦ এমারাত আকন ও সদস্য শেখ মোস্তাফিজুল হক নাদির ত্রয়ের স্বাক্ষরে ১৩ সদস্য বিশিষ্ট কার্য-নির্বাহী কমিটির আনুষ্ঠানিক ভাবে অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন:- সহ-সভাপতি পদে মোঃ হাফিজুর রহমান মোল্লা (দৈনিক অন্যদিগন্ত), সহ-সাধারণ সম্পাদক পদে মশিউর রহমান শাহিন শাহ্ (দৈনিক সূর্য্যােদয়), দপ্তর সম্পাদক পদে মনিরুল ইসলাম (দৈনিক এশিয়াবাণী), কোষাধ্যক্ষ পদে মোঃ সুবাইল খন্দকার (দৈনিক ইনকিলাব), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আসাদুজ্জামান নাজির (দৈনিক সুপ্রভাত বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিপুল দাস (দৈনিক বাংলা ৭১) ও কার্য-র্নির্বাহী সদস্য পদে ৪ জন তারা হলেন:- মোঃ শফিকুল ইসলাম লাভলু (দৈনিক লাল সবুজের বাংলা), আকলিমা আক্তার (দৈনিক নব অভিযান), এইচ. এম সানোয়ার রহমান (দৈনিক সংবাদপত্র) ও শরীফুল বেপারী (দৈনিক মুক্তকন্ঠ) নির্বাচিত হয়েছেন । রাজৈর প্রেসক্লাবের গঠনতন্ত্রের ১১ অনুচ্ছেদ এর ‘ক’(১) ও ‘খ’(২) ধারা মোতাবেক ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি, রাজৈর প্রেসক্লাবের সাধারণ সদস্যদের মতামত ও ৫ জন উপদেষ্টার সিদ্ধান্ত অনুযায়ী সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়ে কার্যক্রম সম্পন্ন করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন