1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর উদ্যোগে তিন শতাধিক রোগী পেল ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার। আরাফার ময়দানে কতক্ষণ থাকতে হবে, কী দোয়া পড়বেন- সম্পূর্ণ গাইড ভ্রমণের সেরা সঙ্গী এখন ভিভো ভি৭০ এফই ও ভি৭০

মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর উদ্যোগে তিন শতাধিক রোগী পেল ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর আয়োজনে তিন শতাধিক মানুষকে ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল দশটা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের টুবিয়া বাজারে মাদারীপুর হেলথকেয়ার হাসপাতালের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মাদারীপুর হেলথকেয়ার হাসপাতালের দুজন মেডিকেল অফিসার ডা.রবি সরকার এমবিবিএস,মেডিসিন,ডায়াবেটিস,মা ও শিশু রোগের এক্সপার্ট ও ডা.ফারজানা আক্তার সোহেলী এমবিবিএস,গাইনী,বন্ধ্যাত্ব,চর্ম,যৌন,এলার্জি মেডিসিন রোগের এক্সপার্ট ও সার্জন।

মানব কল্যাণ সংগঠন মাদারীপুর’ এই সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সময়ে হতদরিদ্র মানুষদের স্বাবলম্বী হওয়ার জন্য ছাগল, সেলাই মেশিনসহ শীতের সময় কম্বল, শিশুদের লেখাপড়ার জন্য স্কুল ব্যাগ, কলম বিতরণের পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে আসছেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকির মাতুব্বর,সহ-সভাপতি বাচ্চু মীর,সাধারণ সম্পাদক কামাল হোসেন খান ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা পলাশ সংগঠনটির মাধ্যমে নিরলস ভাবে সামাজিক কাজে অসহায় মানুষের পাশে দাড়িয়ে তাদের সাহায্য সহযোগিতা করে আসছে। এবং সংগঠনটির স্লোগানই হচ্ছে সর্বত্র সর্বদা মানব সেবায় এই স্লোগানকে ধারণ করে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। পাশাপাশি তারা সামাজিক কাজের মাধ্যমে জেলা জুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

এসময় মানব কল্যাণ সংগঠনের সহ-সভাপতি সোলায়মান হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ চিকিৎসা চাই সেচ্ছাসেবী সংগঠনের মাদারীপুর জেলা শাখার সভাপতি এ্যাড. মশিউর রহমান পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজ্ঞা মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এইচ এম রেজাউল হক, ডা. মেহেদী হাসান সোহেল,সাবেক বিজিবি সদস্য আবুল ফজল খান মানু,অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা ডাসার উপজেলা শাখার সাধারণ সম্পাদক খান মাসুদ,তারুণ্য পরিবার সংগঠনের প্রতিষ্ঠা সোহাগ হাসান প্রমুখ।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন