1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৫ উপলক্ষে র‍্যালি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

তেরখাদায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৫ উপলক্ষে র‍্যালি

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

রহিমা খাতুন,তেরখাদা, খুলনা।।

মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও মশার উপদ্রব দূরীকরণে আজ ১৬ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে উপজেলার ইখড়ি এলাকায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৫ পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বারাসাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন। নিজ নিজ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন এ প্রতিপাদ্যের উপর ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে এক র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আলমগীর হোসেনের নেতৃত্বে বাড়ি বাড়ি ডেঙ্গু প্রতিরোধে অভিযান পরিচলনা করা হয়। এ সময় বাড়ির আনাচে কানাচে পানি ভর্তি ডাবের খোলা, ফুলের টব, পলিথিন, মাটির তৈরী মালসা ও কলসিভাঙ্গা অপসারণ করা হয়। বাড়ির আশপাশে এসব পাত্রে পানি জমে মশা বাহিত রোগের জীবানু তৈরী হয়। মশা বাহিত রোগের সৃষ্টি না হয় সে লক্ষ্যে সকলকে অধিকতর সচেতন হওয়ার আহবানও জানানো হয়। অভিযান পরিচালনাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, ব্র্যাকের ক্লাইমেট চেইঞ্জ এন্ড হেলথ প্রোগ্রামের অফিসার এমডি আকাশ মাহমুদ হৃদয়, ব্ল‍্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অফিসার মুক্তা ইসলাম। পরে ব্র্যাকের স্বাস্থ্য কর্মীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে বাড়ি বাড়ি গিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় বাড়ির লোকদেরকেও সচতন করা হয়। এ অভিযান ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।

রহিমা খাতুন
তেরখাদা, খুলনা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন