1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে সাম্য ও সম্প্রতির স্লোগানে ঈদে মিলাদুন্নবী পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

নবীনগরে সাম্য ও সম্প্রতির স্লোগানে ঈদে মিলাদুন্নবী পালিত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাম্য ও সম্প্রতির স্লোগানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল, আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ইনডোর মাঠে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আয়োজনে এ দিবসটি পালিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রিয় নিবার্হী সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশিদ, নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান ভিপি টিটু, নবীনগর উপজেলা যুব দলের আহবায়ক ও নবীনগর সদর প্রেস ক্লাবের সভাপতি মো. এমদাদুল বারী, প্রিন্সিপ্যাল এনামুল হক কুতুবিসহ অন্যান্যরা।

নবীনগর সদরের প্রধান প্রধান সড়কে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বন্যাঢ র্যালি শেষে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এঁর জীবনী, দর্শন ও আল্লাহতালার প্রেরিত পবিত্র কোরান শরীফ থেকে তেলাওয়াত করা হয়।

এ সময় বিশ্ব শান্তি কামনায় সাম্য ও সম্প্রতির বার্তা দেন আলোচকরা। মানুষের সাথে মানুষের সৌহার্দপূর্ণ বার্তা দিয়ে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়েছে। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন