1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদা উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের অভিযান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

তেরখাদা উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের অভিযান

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

তেরখাদা সংবাদদাতাঃ

জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাক এর আয়োজনে ৩ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে শেখপুরা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান পরিচালিত হয়। এ উপলক্ষে এক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‍্যালি শেষে ডেঙ্গু প্রতিরোধ অভিযানের নেতৃত্ব দেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য অফিসার আকাশ মাহমুদ হৃদয়। তেরখাদায় মশা বাহিত রোগ যেমন ডেঙ্গু, চিকুনগুনিয়া, বিষয়ে সচতেনতা সৃষ্টি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণের লক্ষ্যে ব্র্যাকের স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অভিযান পরিচালনা করেন। বাড়ির আঙ্গিনায় ফেলে রাখা ডাবের খোলা, ফুলের টব, পলিথিন, মাটির তৈরী কাঁচা মালশা, কলস ভাঙ্গা ইত্যাদি অপ্রয়োজনীয় পাত্র যাতে পানি জমে মশা বাহিত রোগের সৃষ্টি না করে সে লক্ষ্যে কমিউনিটি হেলথ ওয়ার্কাররা দিনব্যাপী কার্যক্রম পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ঘরের পাশে ফেলে দেয়া পাত্র, পলিথিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং প্রত্যেকটি পরিবারকে সচেতন করা হয়। অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আজগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস, এম মফিজুল ইসলাম জুম্মান, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অফিসার মুক্তা ইসলাম ও ব্র্যাকের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন