1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কালকিনিতে শিশু ধর্ষণ ও হত্যার হুমকির অভিযোগ।। থানায় মামলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

কালকিনিতে শিশু ধর্ষণ ও হত্যার হুমকির অভিযোগ।। থানায় মামলা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

রনি আহম্মেদ নিপুল,কালকিনি, (মাদারীপুর)

মাদারীপুরের কালকিনিতে নাকের নামনে চেতনানাশক দিয়ে ৮ বছরের এক শিশু শিক্ষার্থীকে অচেতনের পর ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে। তবে ঘটনা জানাজানি করলে পুরো পরিবারকে হত্যার হুমকিও দেয়া হয়েছে। ঘটনায় রোববার (৩১ আগস্ট) রাতে জেলার কালকিনি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ওসি সোহেল রানা। আসামি ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।

প্রচুর রক্তক্ষরণ শুরু হলে মেয়েটিকে ভর্তি করা হয়েছে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন স্বজন ও এলাকাবাসী। এদিকে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছে পুলিশ। ঘটনার পর পলাতক অভিযুক্ত সোহাগ শিকদার। বন্ধ রয়েছে তার ব্যবহৃত মুঠোফোনও। আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশ।

ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী জানায়, কালকিনি পৌরসভার পশ্চিম পাঙ্গাশিয়া গ্রামের আক্কেল শিকদারের ছেলে সোহাগ শিকদার নিজঘরে গত শুক্রবার দুপুরে ডেকে নেয় প্রতিবেশি মেয়েটিকে। পরে শিশুটির নাকের সামনে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে সে। দরজা বন্ধ করে ৩য় শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ ওঠে সোহাগের বিরুদ্ধে। তিনঘন্টা পর জ্ঞান ফিরলে বিষয়টি কাউকে জানালে মেয়েটি ও তার পরিবারকে হত্যার হুমকি দেয় অভিযুক্ত। পরে বাড়িতে চলে আসে নির্যাতিতা। প্রচুর রক্তক্ষরণ হলে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে অবস্থার অবনতি হলে বিকেলে ভর্তি করা হয় ২৫০ শয্যা জেলা হাসপাতালে।

নির্যাতিতার মা বলেন, ‘ খুব ভয়ে আছিআমরা বিষয়টি নিয়ে থানা পুলিশ করতে চাই না। তাহলে সোহাগ ও তার লোকজন আমাদের মেরে ফেলবে। খুব ভয়ে আছি। এই ঘটনার বিচার পাবো কিনা তাও জানি না।’

শিশুটি জানায়, ঘরে ডেকে নিয়ে মুহুর্তেই তাকে অচেতন করে সোহাগ শিকদার। পরে ধর্ষণ করে। ঘটনা কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয়া হয়। প্রচন্ড ব্যথা আর যন্ত্রনা হলে মেয়েটি মায়ের কাছে বিষয়টি জানায়। পরে ভর্তি করা হয় হাসপাতালে।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সিহাব চৌধুরী বলেন, ‘শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসাও দেয়া হয়েছে। গাইনী চিকিৎসকের পরীক্ষানিরীক্ষার পর মেডিকেল টিম গঠন করে প্রতিবেদন দেয়া হবে।’

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ সোহেল রানা জানান, শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। এ মামলায় একজনকে আসামি করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ‘দুইদিন আগের ঘটনা। বিষয়টি জানাজানি হলে হাসপাতালে যায় পুলিশ। পরে মেয়েটির সাথে কথা বললে ঘটনার প্রাথমিকভাবে সত্যতা পাওয়া যায়। এই ঘটনায় অবশ্যই মামলা হবে। আর অভিযুক্তকে গ্রেফতারও করা হবে। যদি নির্যাতিতার পরিবারকে কেউ হুমকি দেয় তাদের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা হবে। পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনা হবে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন