1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তারেক রহমানের ইচ্ছা ও স্বপ্ন শহীদ পরিবার কেউ অবহেলিত থাকবে না- খোকন তালুকদার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিমবঙ্গে এগিয়ে আছে বিজেপি দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্র-বৃষ্টির শঙ্কা কালকিনিতে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের চেষ্টা ও বাড়ীর প্রাচীর ভাঙচুরের অভিযোগ। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা পরিবার নবীনগর টু আশুগঞ্জ সড়কে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন এমপির নবীনগরে দোকান নির্মানকে কেন্দ্র করে মবের শিকার চেয়ারম্যান কারামুক্ত টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে

তারেক রহমানের ইচ্ছা ও স্বপ্ন শহীদ পরিবার কেউ অবহেলিত থাকবে না- খোকন তালুকদার

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আশরাফুর রহমান হাকিম,মাদারীপুর।।

মাদারীপুরের ডাসারে কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন কান্না জড়িত কন্ঠে বলেন তারেক রহমানের যে ইচ্ছা ও স্বপ্ন আপনারা শহীদ পরিবার কেউ অবহেলিত থাকবেন না। এখন দেশে একটি সরকার আছে দেশে একটি অস্থিশীল পরিস্থিতি বিরাজ করছে যদি ভালো একটি নির্বাচন হয় এবং ভালো একটি সরকার আসে বাংলাদেশের মানুষ যদি বিএনপিকে ভোট দেয় বিএনপি যদি ক্ষমতায় আসে তারেক রহমান আপনাদের পাশে থাকবে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলা বিএনপির আয়োজনে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

খোকন তালুকদার আরো বলেন, মাদারীপুরে যারা শহীদ পরিবার আছেন আপনারা মনে রাখবেন আমরা জীবিত আছি আল্লাহ আমাদের কর্মক্ষম রেখেছেন। আজকে আমি নাও থাকতে পারতাম আমার সন্তানদের হয়তো আমার ছবি নিয়ে রাস্তায় দাঁড়াতে হতো। আপনাদের প্রতি আমার ভালোবাসা সব সময় থাকবে এবং আমরা আপনাদের পাশে থাকবো। আপনারা যাঁরা স্বজন হারিয়েছেন আপনাদের কষ্টটা আমরা বুঝতে পারি
এজন্য আমি সবসময় বলি তারেক রহমান আপনাদের কষ্টটা বুঝতে পারেন কারণ তিনি ভাই হারিয়েছেন, তার বাবাকে দেশের জন্য মরতে হয়েছে, তার মাকে জেল খাটতে হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মুন্সী, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি মোঃ আলাউদ্দিন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার, কালকিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোশাররফ হোসেন, কালকিনি উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ নজরুল ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন