1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদায় সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় দুদক মহাপরিচালক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি

তেরখাদায় সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় দুদক মহাপরিচালক

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তেরখাদা (খুলনা)।।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (যুগ্য সচিব) মোঃ মোতাহার হোসেন বলেছেন, অত্যন্ত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে বাংলাদেশকে একটি উন্নয়ন ও উৎপাদনশীল দেশে রূপান্তরিত করতে হবে। তিনি বলেন, দুর্নীতিবাজদের সমাজে কোনো ঠাঁই নেই। দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সব সময়ই স্বোচ্চার। মহাপরিচালক বলেন, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে কর্মকর্তাদের ভূমিকা অপরিসীম। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, সকল প্রকার দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতা পরিহার করে নিজ নিজ স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে। দেশকে উন্নয়নের দিক দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে আরও একধাপ। দুদক মহাপরিচালক মোঃ মোতাহার হোসেন ২৮ আগস্ট সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্নীতি

দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে তেরখাদা উপজেলার সকল কর্মকর্তার অংশ গ্রহণে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবদুল ওয়াদুদ, নৌবাহিনীর তেরখাদা কন্টিজেন্টের লেফটেন্যান্ট কমান্ডার তানভীর হাসান, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন। সভায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুন্নবী তুহিন, উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ মনিরুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্যা সাইদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ও তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান। সভায় এছাড়া দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন