1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদায় প্রকাশ্যে লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

তেরখাদায় প্রকাশ্যে লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তেরখাদা সংবাদদাতা।।

২৮ আগস্ট বিকেল ৪টার দিকে খুলনার তেরখাদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আবেদনকারী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে প্রকাশ্যে লটারির মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচি এবং ওএমএস ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা’র সভাপতিত্বে এবং উপজেলা খাদ্য পরিদর্শক পুরবী রাণী বালার সঞ্চালনায় এ লটারি অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান, উপজেলা পরিসংখ্যান অফিসার শেখ ইকবাল হোসেন, পুলিশের এস আই মৃগংগ শীলসহ আবেদনকারীরা উপস্থিত ছিলেন। লটারী অনুষ্ঠানে শতভাগ নিরপেক্ষতা অবলম্বন করেই সকল মহলের উপস্থিতিতে সিদ্ধান্ত নেয়া হয়। সূত্র জানায়, খাদ্য বান্ধব ডিলার নিয়োগ পাওয়ার জন্য ৬ ইউনিয়নের মোট ৪০জন ব্যক্তি আবেদন করেন। এছাড়া ওএমএস ডিলার নিয়োগ পাওয়ার জন্যে আবেদন করেন ২০জন। আবেদনকারীদের উপস্থিতিতে প্রকাশ্যে লটারির মাধ্যমে খাদ্য বান্ধব-এ ৯জন ডিলারকে নিয়োগ দেয়া হয়। খাদ্যবান্ধবে এর আগে ২জন ডিলার বিনাপ্রতিদ্বন্দিতায় নিয়োগ প্রাপ্ত হন। অপরদিকে ২০জন আবেদনকারীর মধ্যে থেকে প্রকাশ্যে লটারির মধ্যে ৩টি স্পটের জন্য ৩জন ডিলার নিয়োগ প্রাপ্ত হন। আবেদনকারীরা জানান, প্রকৃতভাবেই ভাগ্যের পরীক্ষা হয়েছে। এখানে কোনো প্রকার অনিয়ম ছাড়াই লটারির মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, পুলিশ প্রতিনিধি ও আবেদনকারীদের উপস্থিতিতে প্রকাশ্যে লটারির মাধ্যমে বিভিন্ন ইউনিয়নে ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন