1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে, অনুমোদন পাবে গুরুত্বপূর্ণ প্রকল্প স্মার্ট কার্ডের ‘বিকল্প ভাবনা’ এনআইডি ডিজির মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন?

কাশিয়ানীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ 

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে পঞ্চান্ন বছরের বৃদ্ধা কতৃক এগারো বছরের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া লিমা খানম(১১) এনামের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে।

গত সোমবার(২৬’আগস্ট) সকাল ৭টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়ন ডোমরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শিশু লিমা  ডোমরাকান্দি জামেমসজিদের মক্তব পড়া শেষ করে সকাল ৭টার সময় নিজ বাড়িতে ফেরার পথে প্রতিবেশী ডাব্লু ফকির(৫৫) এর বাড়ির সামনে আসলে ডাব্লু ফকির লিমাকে ধরে ঘরের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে বাড়ির লোকজন এসে উদ্ধার করে।

এ ঘটনায় ভিক্টিমের ‘মা’ রেহানা বেগম বৃহস্পতিবার বাদী হয়ে ডাব্লু ফকিরের বড় ভাই কালু ফকির(৬০) ও ছোট ভাই মামুন ফকির(৩০)’কে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে ভিক্টিমের ‘মা’ বাদী হয়ে ৩ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। আদালতে ভিক্টিমের ২২ ধারায় জবানবন্দি রেকর্ড ও ডাক্তারি পরিক্ষার জন্য গোপালগঞ্জ পাঠানো হয়েছে। অভিযুক্ত ডাব্লিউ ফকির পালাতক,তাকে আটকের চেষ্টা অব্যাহত আছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন