1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদায় চিত্রা মহিলা কলেজে শিক্ষার্থীদের বিবিধ ফি/চার্জ আদায়ে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি

তেরখাদায় চিত্রা মহিলা কলেজে শিক্ষার্থীদের বিবিধ ফি/চার্জ আদায়ে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

তেরখাদা (খুলনা)।।

আজ ২৭ আগস্ট সকাল ১১টার দিকে উপজেলার চিত্রা মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে সোনালী ব্যাংক পিএলসি এর অনলাইন সেবার মাধ্যমে চিত্রা মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের বিবিধ ফি/চার্জ-আদায় কার্যক্রমের চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চিত্রা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সোনালী ব্যাংক খুলনার প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ইনচার্জ মোঃ গোলাম কুদ্দুস। বিশেষ অতিথির বক্তৃতা করেন এসিসট্যান্ট জেনারেল ম্যানেজার অধীর কুমার সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, সোনালী ব্যাংক তেরখাদা শাখার ম্যানেজার ও প্রিন্সিপ্যাল অফিসার পুষ্পেন্দু কুমার ঘরামী। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন সোনালী ব্যাংকের সিনিয়র ইঞ্জিনিয়ার মোঃ মাহমুদুল হক। চিত্রা কলেজের বাংলা বিভাগের প্রভাষক প্রশান্ত কুমার বাছাড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন কলেজের সিনিয়র প্রভাষক প্রনব কুমার বিশ্বাস, সোনালী ব্যাংক তেরখাদা শাখার প্রিন্সিপাল অফিসার যথাক্রমে খোকন কুমার বিশ্বাস, নব কুমার সেন মাহবুবুর রহমান ও লিটন কুমার বিশ্বাস। পরে চুক্তিপত্র হস্তান্তর করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন