1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ পাসের হারে ধস! সন্তান কাঙ্ক্ষিত সাফল্য না পেলে মা-বাবার করণীয়

কাশিয়ানীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১০০ পিস ইয়াবাসহ সুমন লস্কার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার সাফলিডাঙ্গা পশ্চিমপাড়া শাহাদাত শেখের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক সুমন মুকসুদপুর উপজেলার উজানী দক্ষিণপাড়া গ্রামের মো. হাবিবুর রহমান লস্কারের ছেলে। সে কাশিয়ানী উপজেলার সাফলিডাঙ্গা পশ্চিমপাড়া শাহাদাত শেখের বাড়িতে ভাড়া থাকতেন।

কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) মো. নূর আলম মিয়া জানান, সুমন লস্কার কাশিয়ানী উপজেলার সাফলিডাঙ্গা গ্রামের শাহাদাত শেখের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন। সেখান থেকেই মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সুমন মাদক কেনা-বেচা করছেন। সঙ্গে সঙ্গে সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সুমন লস্কারকে আটক করি। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পরে তার বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন