বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

কাজের বিনিময়ে কুপ্রস্তাব পেয়েছেন যেসব তারকা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

চলচ্চিত্রাঙ্গনে ‘কাস্টিং কাউচ’ নতুন কিছু নয়। উঠতি অভিনয়শিল্পী বিশেষ করে অভিনেত্রীদের সঙ্গে বেশি ঘটছে। বহু নায়িকা লালসার শিকার হয়েছেন প্রযোজক-পরিচালকদের। শুধু অভিনেত্রীই নন, তারকারাও কাজের বিনিময়ে কুপ্রস্তাব পেয়েছেন। চলুন, জেনে নেওয়া যাক এমন কিছু তারকার সম্পর্কে, যারা কাজের বিনিময়ে বিভিন্ন সময় প্রযোজক-পরিচালকদের থেকে কুপ্রস্তাব পেয়েছিলেন।

পরিচালক সাজিদ ২০০৪ সালে ‘হে বেবি’ ছবি পরিচালনা করছিলেন। এ ছবিতে কাজের প্রস্তাব পেয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নবীনা বোলে। চার মাস আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রীর দাবি করেন, “সাজিদ বলেন, ‘তোমার সমস্ত পোশাক খুলে অন্তর্বাস পরে বসো। আমি দেখতে চাই, নিজের শরীর নিয়ে তুমি কতটা স্বচ্ছন্দ বোধ করও’।”

jamie_liver

বলিউড জনপ্রিয় কৌতুক অভিনেতা জনি লিভারে মেয়ে জেমি লিভার। বাবা নামকরা অভিনেতা হলেও তিনিও পরিচালকের কুপ্রস্তাব পেয়েছিলেন। ক্যারিয়ারের প্রথম দিকে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন জেমি। অভিনয়ের জন্য অডিশন দিতে গিয়ে শুনতে হয়েছিল, ‘তুমি কী তোমার পোশাক খুলতে পারবে?’

পরিচালক জেমিকে বলেন, ‘তোমাকে একজন ৫০ বছর বয়সী পুরুষকে পটাতে হবে। এর জন্যে তুমি কী পোশাক খুলতে পারবে? তুমি আমাকে খুশি করতে কী কী করতে পারবে?’ অভিনেত্রী তাঁর প্রস্তাবে রাজি না হলে ক্রমাগত বোঝানোর চেষ্টা করেন।

বলিউডের ঠোট কাঁটা অভিনেত্রী কঙ্গনা রানৌত ক্যারিয়ারের শুরুতে যৌন হেনেস্তার শিকার হয়েছিলেন। কুপ্রস্তাব পেয়েছিলেন সানি লিওনও। ভালো চরিত্রের লোভ দেখিয়ে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল তাঁদের। এ প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘আমাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের বিনিময়ে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন এক প্রযোজক।’

sunny_leon

নীল ছবির তারকা খ্যাতি পেছনে ফেলে বি-টাউনে থিতু হতে এসেছিলেন সানি লিওন। পর্দায় নিজের প্রমাণ করতে মুখিয়ে ছিলেন তিনি। সেই সুযোগে তাকে দেওয়া হয়েছিল এমন অসৎ প্রস্তাব।

বলিউডের একসময়ের লাস্যময়ী মমতা কুলকার্নির সঙ্গেও ঘটেছিল এমন অপ্রত্যাশিত ঘটনা। তিনি অভিযোগ এনেছিলেন নির্মাতা রাজকুমার সন্তোষীর বিরুদ্ধে। জানিয়েছিলেন, ভালো চরিত্রে সুযোগ দেওয়ার বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপনের জন্য ফুসলিয়েছিলেন এই নির্মাতা। নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী মমতা ‘দ্য চাইনা গেট’ সিনেমার শুটিংয়ে সময় কুপ্রস্তাব পান। বিষয়টি পরে প্রকাশ্যে আনেন মমতা।

mallika-sherawat_g

খোলামেলা দৃশ্যে অভিনয়ে সাবলীল ছিলেন মল্লিকা শেরাওয়াত। অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেও বলিউডে স্থায়ী হতে পারেননি। নিজের ব্যর্থতার জন্য দুষলেন বি-টাউনের প্রথম সারির নায়কদের। কাস্টিং কাউচের কারণে তিনি অভিনয় ক্যারিয়ার জলাঞ্জলি দিয়েছেন।

অভিনেত্রীর ভাষ্য, ‘প্রথম সারির অভিনেতারা আমার সঙ্গে কাজ করতে চান না। এর কারণ আমি আপস করি না। বিষয়টা খুবই সহজ। প্রথম সারির নায়করা এমন নায়িকা পছন্দ করেন, যাদের তারা নিজের মতো চালাতে পারেন। কিন্তু আমি সেরকম একেবারেই নই। আমার ব্যক্তিত্বও সেরকম নয়। কারও হাতের পুতুল নই আমি। কেউ আমাকে নিয়ে খেলতে পারে না। রাত ৩টার সময় কোনো নায়িকাকে ফোন করে যদি কোনো নায়ক ডাকেন, আর তিনি যদি যেতে রাজি না থাকেন তাহলে পরদিন ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়।’

ayushman

শুধু নারীরাই নন, বলিউডে পুরুষ অভিনেতারাও কাস্টিং কাউচের শিকার হন। বলিউডে আত্মপ্রকাশের আগে আয়ুষ্মান খুরানা একজন জনপ্রিয় সঞ্চালক ছিলেন। অভিনয় জীবন শুরুর দিনগুলোতে তাঁকে কিছু কাস্টিং ডিরেক্টর দ্বারা যৌন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল। যা তিনি প্রত্যাখ্যান করেছিলেন। একজন টেলিভিশন পরিচালক তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন, যা তিনি গ্রহণ করেননি। কাস্টিং কাউচের বাস্তবতা নিয়ে কথাও বলেছিলেন তিনি।

ranveer_singh

কাস্টিং কাউচের শিকার হওয়া তালিকায় রয়েছেন জনপ্রিয় বলি তারকা রণবীর সিং। বিষয়টি সম্পর্কে বলতে গিয়ে বলেন, ‘হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব আছে। আমি আমার সংগ্রামের দিনগুলোতে এটি অনুভব করেছি। তবে এটি নির্ভর করে আপনি কিভাবে পরিস্থিতি মোকাবেলা করবেন, তার ওপর। আমি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করাটা বেছে নিয়েছি।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE