
আশরাফুর রহমান হাকিম, মাদারীপুর।।
মাদারীপুরের কালকিনিতে পুকুরের পানিতে ডুবে তাসফিয়া-(৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের চরহোগলপাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাসফিয়া একই গ্রামের আমান সরদারের মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, তাসফিয়া দুপুরে অন্য শিশুদের সাথে বাড়ির পাশে খেল ছিলো।
হঠাৎ পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের একটি পুকুরে তাসফিয়া পরে যায়। পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পুকুর থেকে আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, আমরা জেনেছি পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।