1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ডাসার, কালকিনি ও শিবচরে পৃথকভাবে মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ডাসার, কালকিনি ও শিবচরে পৃথকভাবে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদারীপুর প্রতিনিধি।।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। রোববার (১০ আগস্ট) বেলা ১২ টার সময় ডাসার ও কালকিনি উপজেলার সাংবাদিকদের আয়োজনে ডাসার উপজেলা পরিষদের সামনে এবং শিবচর উপজেলার কর্মরত সাংবাদিকদের আয়োজনে ৭১ চত্ত্বরে আলাদাভাবে ঘন্টাব্যাপি দুটি মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উভয় স্থানে বিভিন্ন সংগঠনের কর্মরত সাংবাদিকসহ নানান শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা কি এখানেই থেমে জাবো নাকি আমাদের কলম চলবে? আমরা আজ অবহেলিত। সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ। আজ আমাদেরই কোন সুরক্ষা নাই। তাই দ্রুত আইন প্রনয়ণ ও একটি ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানাই। সেই ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তি কার্যকর করে জাতিকে দেখাতে হবে।
তারা আরও বলেন, প্রশাসনকে ধন্যবাদ জানাই কারণ তারা দ্রুত গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যাকাণ্ডে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করেছেন। কিন্তু শুধু গ্রেপ্তার করলেই হবে না, দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এমন শাস্তি দিতে হবে যেন আর কেউ সাংবাদিকদের দিকে আড়চোখে তাকানোর সাহস না পায়।
কালকিনি ও ডাসার উপজেলার সাংবাদিকদের আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক জাফরুল হাসান, ম ম হারুন অর রশিদ, আতিকুর রহমান আজাদ, আশরাফুর রহমান হাকিম, ইব্রাহিম সবুজ, সৈয়দ রাকিবুল হাসান, শাহরিয়ার তুহিনসহ ছাত্র-শিক্ষক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এছাড়া শিবচর উপজেলার সাংবাদিকদের মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ, শিবচর প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু খায়ের খান, আজকের দর্পণ প্রতিনিধি মীর ইমরান, দৈনিক নবচেতনার অপূর্ব জয়, দীপ্ত টিভির রফিকুল ইসলাম রাজা, দৈনিক আমার দেশ’র সরোয়ার হোসেন, দৈনিক জনকণ্ঠের কামরুল ইসলাম, গ্লোবাল টিভির প্রতিনিধি কাইয়ুম শেখ, এশিয়া টেলিভিশনের রুবেল মোড়ল, দৈনিক মানবজমিনের বিএম হায়দার আলী, দৈনিক কালের কণ্ঠ ও ডেইলী সানের এস.এম. দেলোয়ার হোসাইন, দৈনিক নয়া দিগন্ত’র মো. শাহিন মিয়া, দৈনিক হুংকারের মেহেরাব হোসেন, দৈনিক আমার বার্তার মো. রিয়াজ রহমান, জামায়াতে ইসলাম বায়তুল মাল সম্পাদক মাওলানা অলি উল্লাহসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন