1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কাশিয়ানীতে মানববন্ধন  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কাশিয়ানীতে মানববন্ধন 

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৫০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১’আগস্ট) বেলা ১১ টায় কাশিয়ানী উপজেলা চত্বরে উপজেলার সম্মিলিত সাংবাদিকবৃন্দ এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা শুধু একটি হত্যাকান্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তারা বলেন, এ ঘটনায় জারা জড়িত, অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আরও বলেন, সরকারকে দেশের সকল পেশাদার সাংবাদিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের সংবাদ প্রকাশে পূর্ণ স্বাধীনতা দিতে হবে।

এ সময় কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতি বায়তুল হাসান চৌধুরীর সঞ্চনায় বক্তব্য দেন, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল আলম মুন্না, কাশিয়ানী প্রেসক্লাবে সহ সভাপতি কাজী ওমর হোসেন, সাধারণ সম্পাদক নিজামুল আলম মুরাদ, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের উপদেষ্টা মিল্টন খান, সিনিয়র সহ সভাপতি রায়হান মুন্সি জসিম, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি ইবাদুল রানা, দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি গিয়াসউদ্দিন গালিব, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি এসএম জামান, কাশিয়ানী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক আজকালের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি ইমরান শেখ, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি আম্মার মিয়া অসিম, দৈনিক বাংলা বাজার পত্রিকার প্রতিনিধি নেওয়াজ আহম্মেদ পরশ, কাশিয়ানী সাংবাদিক ফোরামের সভাপতি লিটন শিকদার, সাংবাদিক মামুন মোস্তফাসহ অনান্য সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদ কর্মীরা।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিন তার পেশাগত দায়িত্ব পালন করেছিলেন। তাকে হত্যার মাধ্যমে মূলত মুক্ত সাংবাদিকতাকে স্তব্ধ করে দেয়ার চেষ্টা চলছে। এ অবস্থায় গোটা সাংবাদিক সমাজ আজ আতঙ্কিত।

মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, গণমাধ্যম কর্মীদের প্রতি সহিংসতা বন্ধ করা এবং গত্যাকারীদের দ্রুত বিচার কার্য সম্পুর্ণ করার দাবি জানান। সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, পেশাজীবি সংগঠন এবং সাধারণ নাগরিকরাও সংহতি প্রকাশ করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন