1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে শতাধিক অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

মাদারীপুরে শতাধিক অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৭৫৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর সংবাদদাতা।।
বৈশি^ক মহামারী করোনা ভাইরাসের ফলে কর্মহীন হয়ে পড়া অসহায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের থানতলী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মাঠে সারিবদ্ধভাবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দূরুত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সদর উপজেলার শতাধিক অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মাদারীপুর ২০ আনসার ব্যাটালিয়নের পরিচালক এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত দায়িত্বে থাকা জেলা কমান্ড্যান্ট মো: কামরুল ইসলাম।

২০ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো: কামরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ (এনডিসি, পিএসসি, জি) মহোদয়ের নির্দেশনায় এই খাদ্য সামগ্রী বিতরণ করছে মাদারীপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এই খাদ্য সামগ্রীর মধ্যে প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও ১টি সাবান বিতরণ করা হয়েছে।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল অ্যাডজুট্যান্ট মোহাম্মদ জাহিদ হোসেন, হিসাবরক্ষক নজরুল ইসলাম, হযরত আলীসহ অনেকেই। এই খাদ্য সামগ্রী পেয়ে খুশি দু:স্থ ও অসহায় পরিবারগুলো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন