1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে নিরাপদ মাংস, দুধ ডিম উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ক কর্মশালা" - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মাদারীপুরে নিরাপদ মাংস, দুধ ডিম উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ক কর্মশালা”

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৫৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুরে নিরাপদ মাংস, দুধ ডিম উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। জেলা পর্যায়ে নিরাপদ মাংস, দুধ ডিম উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২ জুন) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মাদারীপুর জেলা কার্যালয় এর উদ্যোগে সরকারি সমন্বিত অফিস ভবনের মাল্টি পারপারস হল রুমে এ কর্মশালার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি  ছিলেন মাদারীপুরের স্থানীয় সরকার বিভাগ উপপরিচালক মুহাম্মদ হাবিবুল আলম।

এসময় সুস্থ সবল জাতি গঠনে নিরাপদ খাদ্যের গুরুত্ব, অনিরাপদ খাবারের ভয়াবহতা, খাবার অনিরাপদ হওয়ার কারণ এবং প্রতিকার, নিরাপদ মাংস, দুধ ডিম উৎপাদন ও সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি বিষয়ে পাওয়ার পয়েন্টের উপস্থাপনায় বিস্তারিত আলোচনা করেন
মাদারীপুর নিরাপদ খাদ্য অফিসার রফিকুল ইসলাম এবং তার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, মাদারীপুর কার্যালয়ের  উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান হাবিব, মাদারীপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, মোঃ শহীদুল ইসলাম মুন্সি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাদারীপুর কার্যালয়ের সরকারি পরিচালক সুচন্দন মন্ডল প্রমুখ। কর্মশালায় অন্যান্য বক্তারা নিরাপদ মাংস, দুধ ডিম উৎপাদন ও সংরক্ষণ এর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অংশ গ্রহণকারী বিভিন্ন খামারী এবং উদ্দোক্তা এতে সমৃদ্ধ হয়েছেন এবং এই ধরনের কার্যক্রমকে সাদুবাদ জানিয়ে নিরাপদ মাংস ও দুধ ডিম উৎপাদন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
‎বিশেষ অতিথির বক্তব্যে মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন, প্রাণিজ আমিষের নিরাপদতা রক্ষায় আজকের এই কর্মশালা যুগান্তকারী আয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে  মুহাম্মদ হাবিবুল আলম, বলেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এখন দরকার এর নিরাপত্তা। সরকারের পাশাপাশি সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন