1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুড়িগ্রাম বুড়ি-তিস্তা নদীর মাটি বিক্রির দায়ে কারাদণ্ড - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

কুড়িগ্রাম বুড়ি-তিস্তা নদীর মাটি বিক্রির দায়ে কারাদণ্ড

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৮৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ মশিউর রহমান বিপুল,কুড়িগ্রাম।।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বুড়ি-তিস্তা নদীর গড় কেটে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগে হারুনর রশীদ (পিতা: কয়সার আলী) নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভেলুর খামার এলাকার বেইলি ব্রিজ সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। অভিযানকালে দেখা যায়, একটি অসাধু চক্র মাহিন্দ্রা ট্রলি ব্যবহার করে নদীর গড় কেটে মাটি উত্তোলন করে বিক্রি করছে।

তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার, হারুনর রশীদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(খ) ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, “নদী থেকে অনুমোদনহীনভাবে বালু বা মাটি উত্তোলন করা পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়, গতি পরিবর্তন হয় এবং আশপাশের কৃষি জমি ক্ষতির মুখে পড়ে। প্রশাসন এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে এবং থাকবে।”

তিনি আরও জানান, চলমান বোরো মৌসুমে পানি না থাকায় নদীতে ট্রাকটর চলাচলের সুযোগকে কাজে লাগিয়ে এই অবৈধ মাটি উত্তোলন চলছিল। তবে প্রশাসনের নজরদারি ও তাৎক্ষণিক পদক্ষেপে তা বন্ধ করা সম্ভব হয়েছে।

বুড়ি-তিস্তা নদী উলিপুর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই নদী সংরক্ষণে স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন