1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঘাটাইলে দুই শিক্ষকের শোক সভা অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

ঘাটাইলে দুই শিক্ষকের শোক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ সবুজ সরকার সৌরভ,ঘাটাইল (টাঙ্গাইল)।।

সাভারে সড়ক দূর্ঘটনায় নিহত শিক্ষক ফারুক হোসেন সিদ্দিকী ও ঘাটাইলের পাকুটিয়া নামক স্থানে সড়ক দূর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী শিক্ষক পলাশ কর্মকার এর স্মরণে এক শোক সভা প্রাথমিক শিক্ষক সমিতির হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

গত ১৮ই জানুয়ারি ( শনিবার) দুপুরে অনুষ্ঠিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা, উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, নিহত শিক্ষকের তিন শিশু সন্তান সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিহত   শিক্ষক ফারুক  হোসেন সিদ্দিকী (৫০) ভাবন দত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। অপর জন শিক্ষক পলাশ কর্মকার (৪০) গৌরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান তালুকদারের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন সহকারী উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আজহারুল ইসলাম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মন্জুরুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রাবেয়া মুন্নি, ছামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমূখ ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন