1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহবায়ক সাদেকুল, সদস্য সচিব বেলাল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহবায়ক সাদেকুল, সদস্য সচিব বেলাল

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৬৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নওগাঁ সংবাদদাতা।।

ঐতিহ্যবাহী নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১ টায় শহরের মুক্তির মোড় এলাকার একটি হোটেলে ছয় সাংবাদিক সংগঠনের যৌথ সভায়  ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ষ্টাফ রির্পোটার সাদেকুল ইসলামকে আহ্বায়ক সকালের সময় পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বেলালকে সদস্য সচিব করে দশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

উক্ত সভায় সাদেকুল ইসলামের সভাপতিত্বে নওগাঁ জেলা প্রেসক্লাব, ইউনাইটেড প্রেসক্লাব, নওগাঁ জেলা টেলিভিশন পিন্ট অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা ইউনিট, ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ, নওগাঁর সদস্যরা উপস্থিত ছিলেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সময় টেলিভিশনের এম আর রকি, এশিয়ান টেলিভিশনের রাশেদুজ্জামান, দেশ রুপান্তর পত্রিকার পারভেজ রহমান, মোহনা টিভির হাবিবুর রহমান, এটিএন নিউজের আব্দুর রাকিব, ভোরের সময়ের সাব্বির আহম্মেদ, যায়যায়দিনের রুহুল আমিন, ঢাকা পোস্ট ৭১ কাজী ডিএম, ফজলে রাব্বি। আহ্বায়ক কমিটি আগামী ৪৫ কর্মদিবসের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে এবং যথাযথ নিয়ম প্রতিপালন করে যারা নওগাঁয় সাংবাদিকতা করেন অথচ বৈষম্যের স্বীকার হয়ে নওগাঁ জেলা প্রেস ক্লাবে দীর্ঘদিন যাবত সদস্য হতে পারেনি তাদেরকে নতুন সদস্য পদ দেওয়ার উদ্যোগ নেবে বলে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।
সভা শেষে নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির তালিকা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন