1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে অটোভ্যানের ধাক্কায় ৪ বছরের শিশু নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

কাশিয়ানীতে অটোভ্যানের ধাক্কায় ৪ বছরের শিশু নিহত

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২১২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে অটোভ্যানের ধাক্কায় মাহিয়া আক্তার মৌ নামের এক ৪ বছরের শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় চা দোকানি আলমগীর সরদার জানান নিহত মাহিয়া আক্তার মৌ তার দাদা জাকির সরদারের চা দোকান থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে টুকু মোল্লার বাড়ির সামনে আসলে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ব্যাটারি চালিত অটোভ্যানের ধাক্কায় মাহিয়া গুরুতর আহত হয়। আহত মাহিয়া আক্তারকে চিকিৎসার জন্য ফরিদপুর উপজেলার,আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনা নিহত আক্তার মৌয়ের পিতা মাসুদ সরদার জানান, মাহি আমার একমাত্র সন্তান। আমি এখন কি নিয়ে বাচবো। মহান আল্লাহ আমার মেয়েকে বেহেস্ত নসিব করুন। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।

কাশিয়ানী থানার ঘটনার তদন্তকারি কর্মকর্তা(SI) হারুন
ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পিতার অভিযোগ না থাকায় আজ বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন