1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপা নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপা নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫০৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে ভারতকে ৫৯ রানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলার গৌরব অর্জন করলো তরুণ টাইগাররা।

আজ সোমবার (৯ ডিসেম্বর) রাতে দেশে ফিরবেন আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন এশিয়ান চ্যাম্পিয়ন ক্রিকেটাররা। সঙ্গে আসবেন কোচিং স্টাফের সদস্যরাও। জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১১টায় এসে পৌঁছাবেন তারা।

টানা দ্বিতীয়বার এশিয়া কাপের চ্যাম্পিয়নদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। একই সঙ্গে তাদের জন্য ডিনারের ব্যবস্থাও থাকবে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ দেশে ফিরলে ঘোষণা আসতে পারে পুরস্কারেরও। এদিকে জুনিয়র টাইগারদের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন দেশের তারকা ক্রিকেটাররাও।

টুর্নামেন্ট চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি এই জয় বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে এবং ভবিষ্যতেও জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এদিকে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রোববার এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বিজয়ের মাসে আন্তর্জাতিক বিজয়ের জন্য গর্বিত জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন