1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কারো শরীরে পা লাগলে হাত দিয়ে সালাম করা যাবে? - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

কারো শরীরে পা লাগলে হাত দিয়ে সালাম করা যাবে?

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মানুষের শরীরে পা লেগে গেলে হাতের স্পর্শে সালাম করা আমাদের সমাজের একটি প্রচলন মাত্র। এটি শরিয়তের কোনো বিধান নয়। অর্থাৎ এক্ষেত্রে গায়ে হাত লাগিয়ে সালাম করার কোনো বিধান ইসলামে নেই।

মূলত আমাদের সমাজে কারো শরীরে পা লাগানোকে সাধারণত অসম্মানজনক আচরণ মনে করা হয়। তাই ভুলবশত কারো শরীরে পা লাগলে ‘সরি’ বা ‘মাফ করবেন’ বলাই শ্রেয়; সালাম নয়। পাশাপাশি অনুতপ্ত হয়ে সৌজন্যস্বরূপ শরীরে হাত দিয়ে নমনীয় হওয়া নাজায়েজ নয়। কিন্তু সালাম করতে হবে না। পা লাগলেই সালাম করা কারো অভ্যাসে পরিণত হলে তা পরিহার করতে হবে।

তবে কেউ যদি সুন্নত বা শরিয়তের বিধান মনে না করে এমনিতে সম্মানার্থে এটা করে ফেলে, তাহলে সমস্যা নেই।

আসলে ইসলামি শরিয়তে সালাম দেওয়ার পদ্ধতি একটাই। সেটি হলো- আসসালামু আলাইকুম বলা বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা। আর জবাব যেন আরও উত্তমভাবে দেওয়া হয় সে কথা বলা হয়েছে কোরআন হাদিসে। (সুরা নিসা: ৮৬; আবু দাউদ: ৫১৯৫; তিরমিজি: ২৬৮৯)

শরীর ছুঁয়ে কিংবা পা ছুঁয়ে সালামের কোনো কথা কোরআন-হাদিসে নেই। বড়জোর মুসাফাহার কথা রয়েছে এবং মুসাফাহার অনেক ফজিলতের কথাও বর্ণিত হয়েছে। এক হাদিসে রাসুলুল্লাহ (স.) বলেন, ‘যখন দুজন মুসলিমের সাক্ষাৎ হয়, তারপর তারা মুসাফাহা করে, তাহলে তারা পরস্পর আলাদা হওয়ার আগেই তাদের গুনাহ মাফ করে দেয়া হয়। (মুসনাদে আহমদ: ১৮৫৪৭, ইবনে মাজাহ: ৩৭০৩, আবু দাউদ: ৫২১২, তিরমিজি: ২৭২৭)

আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির সুন্নাহ অনুসরণের তাওফিক দান করুন। আমিন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন