1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কালকিনিতে রাতের আধাঁরে নবনির্মিত সড়ক গুড়িয়ে দিল দূর্বৃত্তরা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

কালকিনিতে রাতের আধাঁরে নবনির্মিত সড়ক গুড়িয়ে দিল দূর্বৃত্তরা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২০
  • ২৭০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এইচ এম মিলন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
রাজনৈতিক প্রতিহিংশার জেরে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার নবনির্মিত পাঙ্গাশিয়া সড়কের বিভিন্ন স্থানের পিচ রাতের আধাঁরে গুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। এতে করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এলাকা ও প্রকৌশলী অফিস সুত্রে জানাগেছে, উপজেলা প্রকৌশলী অফিসের আওতায় প্রায় দেড় কিলোমিটার পাঙ্গাশিয়া সড়কের কাজ অল্প কিছুদিন ধরে সম্পন্ন করা হয়। এ সড়কের কাজ করেন ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স নূরজাহান রিসোর্স এর পরিচালন মোঃ মুরাদ। কিন্তু রাজনৈতিক প্রতিহিংশার জের ধরে একদল দূর্বৃত্তরা মিলে ওই সড়কের ৬ স্থানের পিচঢালাই কোদাল দিয়ে কুপিয়ে তুলে ফেলে। পরে খবর পেয়ে উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঠিকাদার মোঃ মুরাদ বলেন, রাস্তার কাজ আমি শেষ করা মাত্রই বিভিন্নস্থানের পিচ তুলে ফেলেছে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম ও সার্ভেয়ার ইমতিয়াজ আহম্মেদ সাংবাদিকদের কাছে বলেন, রাতের আধাঁরে দূর্বৃত্তরা নবনির্মিত সড়কটি গুড়িয়ে দিয়েছে। এতে করে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন