1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দিনাজপুর  ও কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

দিনাজপুর  ও কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসচালক ও ট্রাকচালকসহ বাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এসময় আরও ১৬ জন আহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঠাকুরগাঁও দশ মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের জয়মনির হাটে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন– ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সাপাড়া এলাকার আব্দুল গফুরের পুত্র রশিদুল ইসলাম (৩৭) এবং বলদিয়া ইউনিয়নের আবুল ফজল সরকারের পুত্র কামাল হোসেন খোকন (৪০)।

স্বজনরা জানায়, রাতে মোটরসাইকেলযোগে রংপুরে থেকে ভূরুঙ্গামারী আসার পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রশিদুল ইসলামের এবং হাসপাতালে নেয়ার পথে মারা যান খোকন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

livennews/mhs

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন