1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
২৩তম ইক্বরা আন্তর্জাতিক কেরাত সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার। আরাফার ময়দানে কতক্ষণ থাকতে হবে, কী দোয়া পড়বেন- সম্পূর্ণ গাইড ভ্রমণের সেরা সঙ্গী এখন ভিভো ভি৭০ এফই ও ভি৭০ নবীজির স্মৃতিবিজড়িত মদিনার সেই কূপগুলো জাতীয় বাজেটে বিনিয়োগবান্ধব, বাস্তবমুখী ও দীর্ঘমেয়াদি হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা সাগরিকায় নিউজিল্যান্ডকে আটকাতে পারবে লিটনের তারুণ্যনির্ভর দল হতে চেয়েছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ, কতটুকু চেনেন এই নায়িকাকে

২৩তম ইক্বরা আন্তর্জাতিক কেরাত সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আগামী ২৯ নভেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইক্বরা’র উদ্যোগে ও পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্তমান বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক কেরাত সম্মেলন ‘২৩তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২৪’।

এবারের সম্মেলনে অংশগ্রহণ করবেন মিসরের শাইখ কারী ইয়াসির শারক্বউঈ, ইরানের কারী হামীদ রেজা আহমাদী ওয়াফা, পাকিস্তানের কারী হাম্মাদ আনোয়ার নাফীসী এবং মরক্কোর ক্বারী ইলিয়াস আল-মিহয়াউঈ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, সুফী মো. মিজানুর রহমান।

আরও উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। সম্মেলনে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইক্বরা’র সভাপতি, বিশ্বের সুপ্রসিদ্ধ কারীদের অন্যতম, বাংলাদেশের শাইখুল কুররা, শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।

১৯৬৬ সাল থেকে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী এই সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রচলন উপমহাদেশে শুরু হয়েছিল ইমামুল কুররা মাওলানা কারী মো. ইউসুফ (রহ.)-সহ তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ কারীদের হাত ধরে। কারী মো. ইউসুফ (রহ.) আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইক্বরা’র প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের সাবেক প্রধান কারী।

এবছর সম্মেলন শুরু হবে সকাল ৮টায়। আসরের পূর্ব পর্যন্ত তেলাওয়াত করবেন ইক্বরা’র সদস্য এদেশের শীর্ষস্থানীয় কারীগণ এবং মা’হাদুল কেরাত বাংলাদেশের দেশি এবং বিদেশি ছাত্ররা। আসরের পর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের মূল পর্ব শুরু হবে। এবছর দেশের ১৪টি জেলায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন