1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিশ্ব টয়লেট দিবসে জামালপুরে আলোচনা সভা  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি আল আমিন গ্রেফতার, উদ্ধার ৪০০ পিস ইয়াবা ও চাপাতি বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি উখিয়ায় সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ কক্সবাজারের দম্পতি ইয়াবাসহ গ্রেপ্তার, জব্দের পরিমাণ নিয়ে বিতর্ক ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, আটক হেল্পার কক্সবাজারে ৮ হাজার ইয়াবাসহ টেকনাফের পিকআপচালক আটক মাদারীপুরে পুলিশ হেফাজত থেকে পালানো নারী আসামি হাসিনা কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার

বিশ্ব টয়লেট দিবসে জামালপুরে আলোচনা সভা 

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১২৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর প্রতিনিধি

জামালপুরে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বেসরকারি এনজিও বাসা ফাউন্ডেশন। ‘বাদ যাবেনা একজনও’ প্রতিপাদ্যে স্যানিটেশন সংকট নিয়ে সচেতনতা বাড়াতে দিবসটি পালন করে এনজিওটি।

এ উপলক্ষে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ৭ নং ওয়ার্ড শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকায় জনসচেতনতা সৃষ্টিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের আওতায় এ সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান।

বাসা ফাউন্ডেশন ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের সিটি কো-অডিনেটর অসীম চন্দ দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার কনজারভেন্সি সুপারভাইজার লিয়াকত হোসেন।

বক্তারা বলেন, প্রতিবছর ১৯ নভেম্বর বিশ্ব টয়লেট দিবস পালন করা হয়। এই বৈশ্বিক উদ্যোগ স্যানিটেশন সংকট নিয়ে জনসচেতনতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে। এখনো বিশ্বের বড় সংখ্যক মানুষ নিরাপদ টয়লেট সুবিধা থেকে বঞ্চিত। অনেকে উন্মুক্ত স্থানে শৌচকর্ম করেন যা স্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তাই নিরাপদে পরিচালিত স্যানিটেশন ব্যবস্থা, মনুষ্য পয়ঃবর্জ্য, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং জলবায়ু সহিষ্ণু টয়লেট তৈরির মাধ্যমে জনস্বাস্থ্যঝুঁকি এড়ানো সম্ভব।

জামালপুর পৌরসভার মাধ্যমে ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের আওতায় টয়লেট ব্যবস্থাপনায় বিশেষ ভূমিকা রাখছে বাসা ফাউন্ডেশন। জনসচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত করছে এই এনজিওটি।

আলোচনা সভায় কমিউনিটি পর্যায়ের নারী-পুরুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন