1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
একটু প্রশান্তি চান? কোরআনের এই আয়াতগুলো পড়ুন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

একটু প্রশান্তি চান? কোরআনের এই আয়াতগুলো পড়ুন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অর্থনৈতিক দুরবস্থা, পারিবারিক সমস্যা, একাকিত্ব—সব মিলিয়ে আমরা অনেকসময় বিচলিত হয়ে পড়ি। কোনোভাবেই শান্তি পাই না। সবকিছুই অন্ধকার মনে হয়। এই অবস্থা থেকে ফিরে আসার সবচেয়ে কার্যকর একটি ওষুধ হলো আল্লাহর জিকির। পবিত্র কোরআন তেলাওয়াতের চেয়ে উত্তম জিকির নেই। আয়াতের অর্থও যদি বোঝেন, তাহলে তো কথা-ই নেই। অশান্তি, অস্থিরতা ও হতাশা বলতে কিছুই থাকবে না। সব পালিয়ে যাবে।

পুরো কোরআন শরিফই আল্লাহ তাআলার এক মহান নেয়ামত, যেখান থেকেই পড়ুন, শুধু প্রশান্তিই মিলবে। এরপরও কিছু আয়াত এখানে তুলে ধরছি- যেগুলো মনের মাধুরি মিশিয়ে পড়ুন আর আল্লাহর পবিত্র কালামের ভেতরে ডুবে যান। কিছুক্ষণ পর লক্ষ করবেন- কীজন্য মন খারাপ ছিল, সেটাও ভুলে যাবেন ইনশাআল্লাহ।

১. وَ مَا كَانَ اللّٰهُ لِیُضِیۡعَ اِیۡمَانَكُمۡ ؕ اِنَّ اللّٰهَ بِالنَّاسِ لَرَءُوۡفٌ رَّحِیۡمٌ ‘আল্লাহ এমন নন যে, তিনি তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু।’ (সুরা বাকারা: ১৪৩)

২. وَ رَحۡمَتِیۡ وَسِعَتۡ كُلَّ شَیۡءٍ ‘আমার দয়া তো প্রত্যেক বস্তুকে ঘিরে রয়েছে।’ (সুরা আরাফ: ১৫৬)

 

৩. وَ مَنۡ یَّتَّقِ اللّٰهَ یَجۡعَلۡ لَّهٗ مَخۡرَجًا  وَّ یَرۡزُقۡهُ مِنۡ حَیۡثُ لَا یَحۡتَسِبُ ‘যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেন।’ (সুরা তালাক: ২-৩)

৪. اِنۡ یَّنۡصُرۡكُمُ اللّٰهُ فَلَا غَالِبَ لَكُمۡ ۚ وَ اِنۡ یَّخۡذُلۡكُمۡ فَمَنۡ ذَا الَّذِیۡ یَنۡصُرُكُمۡ مِّنۡۢ بَعۡدِهٖ ؕ وَ عَلَی اللّٰهِ فَلۡیَتَوَكَّلِ الۡمُؤۡمِنُوۡنَ ‘যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তবে তোমাদের উপর বিজয়ী কেউ নেই। আর যদি তিনি তোমাদেরকে লাঞ্ছিত করেন তবে কে এমন আছে যে, তোমাদেরকে এরপরে সাহায্য করবে? আর আল্লাহর ওপরই যেন মুমিনগণ তাওয়াককুল করে।’ (সুরা ইমরান: ১৬০)

৫. فَتَوَكَّلۡ عَلَی اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الۡمُتَوَكِّلِیۡنَ ‘আল্লাহর ওপর ভরসা রাখো। নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তাঁর ওপর ভরসা করে।’ (সুরা ইমরান: ১৫৯)

৬. حَسۡبِیَ اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ عَلَیۡهِ تَوَكَّلۡتُ وَ هُوَ رَبُّ الۡعَرۡشِ الۡعَظِیۡمِ ‘আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি তাঁর ওপর ভরসা করেছি এবং তিনি মহান আরশের অধিপতি।’ (সুরা তাওবা: ১২৯)

৭. وَّ یَرۡزُقۡهُ مِنۡ حَیۡثُ لَا یَحۡتَسِبُ ؕ وَ مَنۡ یَّتَوَكَّلۡ عَلَی اللّٰهِ فَهُوَ حَسۡبُهٗ ؕ اِنَّ اللّٰهَ بَالِغُ اَمۡرِهٖ ؕ قَدۡ جَعَلَ اللّٰهُ لِكُلِّ شَیۡءٍ قَدۡرًا ‘এবং তিনি তাকে তার ধারণাতীত উৎস হতে রিজিক দেবেন, যা সে কল্পনাও করতে পারেনি। আর যে আল্লাহর ওপর ভরসা করে, তিনিই তার জন্য যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করবেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর জন্য একটি পরিমাপ নির্ধারণ করে রেখেছেন।’ (সুরা তলাক: ০৩)

৮. لَئِنۡ شَكَرۡتُمۡ لَاَزِیۡدَنَّكُمۡ ‘যদি তোমরা শুকরিয়া আদায় করো, তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেবো।’ (সুরা ইবরাহিম: ৭)

৯. فَقُلۡتُ اسۡتَغۡفِرُوۡا رَبَّكُمۡ ؕ اِنَّهٗ كَانَ غَفَّارًا  یُّرۡسِلِ السَّمَآءَ عَلَیۡكُمۡ مِّدۡرَارًا  وَّ یُمۡدِدۡكُمۡ بِاَمۡوَالٍ وَّ بَنِیۡنَ وَ یَجۡعَلۡ لَّكُمۡ جَنّٰتٍ وَّ یَجۡعَلۡ لَّكُمۡ اَنۡهٰرًا ‘আর আমি তো বলেছি, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদেরকে ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন।’ (সুরা নুহ: ১০-১২)

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন