1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরের ডাসারে ভ্যান খাদে পড়ে চালের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

মাদারীপুরের ডাসারে ভ্যান খাদে পড়ে চালের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বপন ঘরামী (৩৩) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার উত্তর খিলগ্রাম বৈষ্ণব বাড়ীর পাশে এ দূর্ঘটনা ঘটে।নিহত ভ্যানচালক বরিশাল আগৈলঝাড়া উপজেলার ছোট বাসাইল গ্রামের আকবর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার ডাসার উপজেলা শশিকর বাজারে স্বপন ঘরামী (৩৩) নামে এক ভ্যান চালক যাত্রী রেখে খালি ভ্যান নিয়ে  উপজেলার উত্তর খিলগ্রাম বৈষ্ণব বাড়ীর সামনে আসলে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এসময় খাদে ছিটকে পড়ে ওই ভ্যান চালকের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী সরস্বতী শিকদার জানান, আমাদের  বাড়ীর পাশে রাস্তা থেকে পুকুরে হঠাৎ ভ্যান পড়ার শব্দ শুনে ছুটে যাই। এসময় ভ্যান চালককে খাদে পড়ে অচেতন অবস্থায়  পড়ে থাকতে দেখেন। এরপর স্থানীয়রা তাকে খাদ থেকে রাস্তায় তোলার আগেই তার মৃত্যু হয়।খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.মাহমুদ-উল হাসান বলেন, স্বপন ঘরামী নামে এক ভ্যানচালক ভ্যান উল্টিয়ে পুকুরের খাদে পড়ে তার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও ভ্যান উদ্ধার করা হয়েছে।
LN24BD /Atik

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন