1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে জাতীয় সমবায় দিবস পালিত  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

কাশিয়ানীতে জাতীয় সমবায় দিবস পালিত 

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”- এই শ্লোগান নিয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় ৫৩’তম জাতীয় সমবায় দিবস-২০২৪ পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যেগে দিবসটি উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(০২ নভেম্বর) সকালে একটি বর্নাঢ্য র‍্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমবায় অফিসের সহকারি পরিদর্শক মোঃ আসলাম হোসেনের সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাসেদুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, উপজেলা সমবায় অফিসার মোঃ মোরাদ আলী।

অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, কাশিয়ানী অফিসার ইনচার্জ মুহাম্মদ শফিউদ্দীন খান, উপজেলা সমাজ সেবা অফিসার শেখ মোঃ বজলুর রশিদ কনক, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নিজামুল আলম মোরাদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সমবায়ী রিক্তা খানম, আকরামুজ্জামান, মোঃ সাব্বির আহমেদ। কোরআন তেলায়োত করেন মোঃ মুনাফ আল জামী।

সভাপতি ও অতিথিরা উপজেলার সেরা সমবায়ী মোঃ সাব্বির আহমেদের হাতে সমাননা ক্রেস্ট তুলে দেয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন