1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে বাসা ফাউন্ডেশনের উদ্যোগে নিরাপদ টয়লেট চাহিদা বিষয়ে ক্যাম্পেইন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

জামালপুরে বাসা ফাউন্ডেশনের উদ্যোগে নিরাপদ টয়লেট চাহিদা বিষয়ে ক্যাম্পেইন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৯৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

জামালপুরে নিরাপদে পরিচালিত স্যানিটেশন, মনুষ্য পয়ঃবর্জ্য, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং জলবায়ু সহিষ্ণু টয়লেট তৈরির চাহিদা সৃষ্টির প্রচারণার লক্ষ্যে বাসা ফাউন্ডেশনের উদ্যোগে এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) শহরের ফুলবাড়িয়া এলাকায় দিনব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের আওতায় এ সচেতনতামূলক ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।
বাসা ফাউন্ডেশন ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের সিটি কো-অডিনেটর অসীম চন্দ দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক কবি রাজন্য রুহানি, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা ও জামালপুর ই-প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম।
এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ স্যানিটেশন, মনুষ্য পয়ঃবর্জ্য, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং জলবায়ু সহিষ্ণু টয়লেট তৈরি করা এখন সময়ের দাবি। এ কর্মকাণ্ড অব্যাহত রাখতে পারলে একদিকে পরিবেশের নিরাপদ সুরক্ষা তৈরি হবে, অপরদিকে স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে তৈরি হবে জীবনমানের উন্নয়ন। জামালপুর পৌরসভার মাধ্যমে ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের আওতায় এই কাজ করছে বাসা ফাউন্ডেশন। জনসচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন কায্যক্রম বাস্তবায়িত করছে এই এনজিওটি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন