1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার -নূরুল হক নূর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি আল আমিন গ্রেফতার, উদ্ধার ৪০০ পিস ইয়াবা ও চাপাতি বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি উখিয়ায় সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ কক্সবাজারের দম্পতি ইয়াবাসহ গ্রেপ্তার, জব্দের পরিমাণ নিয়ে বিতর্ক ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, আটক হেল্পার কক্সবাজারে ৮ হাজার ইয়াবাসহ টেকনাফের পিকআপচালক আটক মাদারীপুরে পুলিশ হেফাজত থেকে পালানো নারী আসামি হাসিনা কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার

রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার -নূরুল হক নূর

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

গণঅধিকার পরিষদের সভাপতি, সাবেক ডাকসুর ভিপি নূরুল হক নূর বলেছেন, এই অন্তবর্তীকালীন সরকারকে শুধু একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য জনগণ ক্ষমতায় বসায়নি। রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের জন্য, একটি মানবিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, দলমত নির্বিশেষে জনগণ তাদের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। বুধবার বিকেলে জামালপুর জিলা স্কুল মাঠে গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগে রাষ্ট্র সংস্কার পরে নির্বাচন। তাদের রাষ্ট্র সংস্কারের জন্য যেটুকু সময় প্রয়োজন হবে গণঅধিকার পরিষদসহ বিপ্লবে অংশগ্রহণকারী সকল দল এই সরকারকে সেই সময়টুকু দিবে।
নুরুল হক নুর বলেন, বাকশালী, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আর বাংলার মাটিতে দাড়াতে দেয়া যাবে না। এরা রাষ্ট্রদ্রোহী দল, এই গণঅভ্যূত্থানে জনগণের উপরগুলি চালানোর জন্য আওয়ামী লীগ ভারত থেকে ব্ল্যাক ক্যাটসহ বাহিনী এনেছিলো। ভারতের তাবেদার ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে যারা অবস্থান নিবে তাদেরও প্রতিহত করতে হবে। সংস্কারের লক্ষে যে ৬টি কমিশন হয়েছে তা অত্যন্ত যৌক্তিক। অভিজ্ঞ ও দক্ষ রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ-আলোচনা সাপেক্ষে রাষ্ট্র সংস্কারের পথে এগিয়ে যাবে আমরা এই প্রত্যাশা করি।
গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক হাসান আল মামুন, গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন