1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে পূজা উৎযাপনের প্রস্তুতিমূলক সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

মাদারীপুরে পূজা উৎযাপনের প্রস্তুতিমূলক সভা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১২৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।। 

আসন্ন শারদীয় দূর্গা পূজা সফলভাবে উদযাপন উপলক্ষ্যে মাদারীপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি মূলক সভা বুধবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মকবুল হোসেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মো. মনোয়ার হোসেন, সদর থানার ওসি (চলতি দায়িত্ব) মনির হোসেন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মার্তুজা আলম ঢালী, জেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবুল দাসসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। সভায় সদর উপজেলা পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দ, সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ, জামায়েত ইসলামের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, আসন্ন শারদীয় দূর্গা পূজা সফলভাবে উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পূজার সময় প্রতিটি মন্ডপে সিসি ক্যামারা বসানো হবে। সনাতন ধর্মের মানুষ যাতে সুন্দর ভাবে পূজা উদযাপন করতে পারে তার জন্য সদর উপজেলা প্রশাসন সব সময় তৎপর রয়েছে। প্রতিটি মন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবে। আমরাও পূজা মন্ডপ পরিদর্শন করবো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন