1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল স্মারকলিপি প্রদান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লি চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমা স্পর্শিয়ার খাওয়ার পর বিছানায় একটু গা এলিয়ে নেওয়ার অভ্যাস শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা, এবারও প্রচণ্ড তাপপ্রবাহ হাম পরিস্থিতির কারণ খুঁজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারস্থ সরকার যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস রামিসার হত্যাকারিদেরসহ ধর্ষকদের কঠোর বিচার ও সচেতনতায় নবীনগরে মানববন্ধন ঈদ উপলক্ষে পুলিশের নিরাপত্তা পরামর্শ রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ পঞ্চগড় সদর উপজেলায় ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন কে ভোট দিয়েছেন কে দেননি তার উপর নয়, আমার নির্বাচনী এলাকার মানুষ হিসেবে সকলে সমান সুজোগ ভোগ করবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল স্মারকলিপি প্রদান

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক দফা দাবীতে গাইবান্ধা এটিআই-এ মঙ্গলবার ঘন্টাব্যাপি অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এটিআই’র কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা এই কর্মসূচির আয়োজন করে। অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।

অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন,কৃষি ডিপ্লোমা শিক্ষার্থী মো. মুনতাসির রহমান,মো. আল ইমরান,মো. এম সাকিবুল ইসলাম সাকিব, মো. মেহেদী হাসান,সাকিব হাসান শিহাব,মো. ফাহিম,জান্নাতুল নাইম মিতু,মারুফা আকতার, মাইশা আকতার ফাতেমা প্রমুখ।

বক্তারা,কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অন্যথায় পাবলিক কৃষি বিশ্ব বিদ্যালয় সমূহে উচ্চ শিক্ষার জন্য নির্দিষ্ট আসনের দাবি জানান।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন